আইসিবির ৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ২০১১-১২ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে বোনাস শেয়ারে ২৫ শতাংশ ও নগদে ২৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে।ঢাকার একটি হোটেলে গতকাল শনিবার অনুষ্ঠিত আইসিবির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন কর হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানসহ অন্য পরিচালকেরা উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, আইসিবি আলোচ্য ২০১১-১২ অর্থবছরে ৩৯৪ কোটি ১৪ লাখ টাকার নিট মুনাফা অর্জন করেছে, যা আগের অর্থবছরের ৩৮৫ কোটি ২৯ লাখ টাকার চেয়ে ২ দশমিক ৩ শতাংশ বেশি।আইসিবির ব্যবস্থাপনায় পরিচালিত ইউনিট ফান্ড ও আটটি মিউচুয়াল ফান্ড এর আগে লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ডের সার্টিফিকেটপ্রতি ৬০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়, যা ২০১১-১২ অর্থবছরে দেশে ঘোষিত সর্বোচ্চ হারের নগদ লভ্যাংশ।সভায় আরও বলা হয়, আলোচ্য অর্থবছরে আইসিবি মোট ২২টি প্রকল্পে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ও প্রেফারেন্স শেয়ার ক্রয় ও লিজ অর্থায়নসহ বিভিন্ন খাতে ১৯৯ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের অঙ্গীকার করেছে। বিজ্ঞপ্তি।