আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সেলফি কনটেস্ট বিজয়ীদের পুরস্কৃত করল অপো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অপো চিয়ার ফর ক্রিকেট উইথ সেলফি এক্সপার্ট’ প্রতিযোগিতায় বিজয়ীরা আইসিসি ক্রিকেট ম্যাচ চলাকালে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আনন্দ-উল্লাসের সেলফি/গ্রুপ সেলফি তুলে জিতে নিয়েছেন অপো এফ ৩ হ্যান্ডসেট। বিজয়ীরা হলেন ঢাকার সুরমা মাহমুদ, ফারহান সাদিক সিফাত, সোহাগ হোসাইন ও নোয়াখালীর প্রদীপ চক্রবর্তী। এ ছাড়া মোট ৩০ জন বিজয়ী পেয়েছেন ব্লুটুথ স্পিকার ও আকর্ষণীয় গিফট বক্স। সম্প্রতি গুলশান-১-এ অবস্থিত অপো ঢাকা অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। বিজ্ঞপ্তি