আইসিসিবি প্রতিনিধিদল দিল্লি গেছে
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, সহসভাপতি লতিফুর রহমান মহাসচিব আতাউর রহমান অষ্টম আইসিসি এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক পরামর্শক গ্রুপের সভায় যোগ দিতে গতকাল মঙ্গলবার দিল্লি গেছেন। আজ বুধবার সভাটি অনুষ্ঠিত হবে।
আইসিসিবির সহসভাপতি লতিফুর রহমান আইসিসি নির্বাহী পর্ষদের সভায়ও যোগ দেবেন। তিনি আইসিসির নির্বাহী সদস্য।
সফরকালে প্রতিনিধিদলটি ইন্ডিয়া ইকোনমিক কনভেনশনেও যোগ দেবে। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য দিতে পারেন। আইসিসি ও ইন্ডিয়া ফাউন্ডেশন যৌথভাবে এই কনভেনশনের আয়োজন করেছে। আইসিসিবির নির্বাহী সদস্য কুতুবউদ্দিন আহমদ, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম এবং সাবেক সহসভাপতি ফারুক হাসান এতে যোগ দেবেন।
আইসিসির বৈশ্বিক চেয়ারম্যান হ্যারল্ড ম্যাকগ্রো ও প্রথম সহ-চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তালসহ এশিয়ার ব্যবসায়ী নেতারা উভয় অনুষ্ঠানে যোগ দেবেন। বিজ্ঞপ্তি।