আইসিসিবির সভাপতি জাকার্তা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাংয়ের আমন্ত্রণে জাকার্তা গেছেন।মাহবুবুর রহমান সেখানে চতুর্থ প্রেসিডেন্সিয়াল ফ্রেন্ডস অব ইন্দোনেশিয়া প্রোগ্রাম ২০১২ এবং ইন্দোনেশিয়ার ৬৭তম স্বাধীনতা দিবস উদ্যাপন অনুষ্ঠানে যোগদান করবেন। সাত দিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজক হচ্ছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ১১টি দেশ থেকে বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, মিসর, ফিজি, জাপান, মঙ্গোলিয়া, মিয়ানমার, দক্ষিণ কোরিয়া, পাপুয়া নিউগিনি, তিউনিশিয়া ও ভানুয়াতু। বিজ্ঞপ্তি।