আইসিসিবির সভাপতির ইউএন-এসকাপের সভায় যোগদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিসি বাংলাদেশের সভাপতি ও ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুর রহমান ইউএন-এসকাপের দ্বিতীয় বিজনেস অ্যাডভাইজরি কাউন্সিল ও এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরাম (এপিবিএফ)-২০১১ এর সভায় যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন।ইউনাইটেড কনফারেন্স সেন্টারে গতকাল সোমবার দুই দিনব্যাপী এই সভা শুরু হয়। মাহবুবুর রহমান ইউএন-এসকাপের বিজনেস অ্যাডভাইজরি কাউন্সিলের একজন সদস্য।মাহবুবুর রহমানের সঙ্গে রয়েছেন এসকাপ বিজনেস অ্যাডভাইজরি কাউন্সিলের নতুন সদস্য তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ এমপ্লয়ারস ফেডারেশনের সভাপতি রোকেয়া রহমান। সফরকারী দলে আরও রয়েছেন ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহিম ও আইসিসিবির মহাসচিব আতাউর রহমান। বিজ্ঞপ্তি।