আইসিসির ব্যাংকিং কমিশন বৈঠক ২২-২৩ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) ব্যাংকিং কমিশনের বৈঠক ২২ ও ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে অনুষ্ঠিত হবে।এই বৈঠকে আইসিসি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আইসিসিবির ব্যাংকিং কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশে সিটির কান্ট্রি অফিসার মামুন রশীদ যোগ দেবেন। বৈঠকে যোগ দেওয়ার জন্য তিনি ইতিমধ্যে ঢাকা ত্যাগ করেছেন। দুই দিনের এই বৈঠকে সারা বিশ্ব থেকে বিভিন্ন ব্যাংকার ও বিশেষজ্ঞ যোগ দেবেন। তাঁরা বিশ্ব অর্থনৈতিক সংকটের পর বিশ্বজুড়ে ব্যাংক ব্যবসার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। বিজ্ঞপ্তি।