আকতার ফার্নিশার্সের নতুন বিক্রয় কার্যক্রম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকতার ফার্নিশার্স সম্প্রতি এক বিক্রয় কার্যক্রম চালু করেছে, যা আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে। আকতার ফার্নিশার্সের ঢাকার বারিধারার করপোরেট অফিসে এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। এটির উদ্বোধন করেন আকতার গ্রুপের চেয়ারম্যান কে এম আকতারুজ্জামান।এই বিক্রয় কার্যক্রমের আওতায় আকতার ফার্নিশার্সের আসবাব কেনার বিপরীতে দেওয়া কুপন-লটারি জিতে ঢাকা থেকে কলম্বো, ব্যাংকক, কাঠমান্ডু, থিম্পু, কলকাতা, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর ঘুরে আসার সুযোগ রয়েছে। এ ছাড়া থাকছে সব পণ্যে ১০ শতাংশ মূল্যছাড়। বিজ্ঞপ্তি।