আকতার ফার্নিশার্সের মূল্যছাড় কার্যক্রমের র্যাফেল ড্র অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকতার ফার্নিশার্স লিমিটেড আয়োজিত মাসব্যাপী মূল্যছাড় অফারের র্যাফল ড্র ও পুরস্কার বিতরণ সম্প্রতি প্রতিষ্ঠানের ঢাকার বারিধারার প্রগতি সরণির নিজস্ব শোরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মোহাম্মদ জয়নাল আবেদীন। এ সময় অন্যান্যের মধ্যে বৈশাখী টেলিভিশনের বিপণন পরিচালক এম মনিরুল ইসলাম, ঐতিহ্যের কাগজ লালনপত্রের সম্পাদক জাকির ইবনে সোলায়মান, আকতার ফার্নিশার্সের মহাব্যবস্থাপক এম নাসির উদ্দিনসহ প্রতিষ্ঠানের অন্য কমকর্তারা উপস্থিত ছিলেন।এ কার্যক্রমে এম শাহ আলম (কুপন নম্বর ০১৭৫, প্রথম পুরস্কার), কাজী নাজিরুজ্জামান (কুপন নম্বর, ১৭৯৪ দ্বিতীয় পুরস্কার) ও এস আলম গ্রুপসহ (কুপন নম্বর ১৫৬০, তৃতীয় পুরস্কার) মোট ১৫ জন ক্রেতা পুরস্কার লাভ করেন। বিজ্ঞপ্তি।