আকতার ফার্নিশার্সের র্যাফল ড্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকতার ফার্নিশার্স লিমিটেডের ঢাকার বারিধারার শোরুমে সম্প্রতি ভ্যালেন্টাইন অফারের র্যাফল ড্র অনুষ্ঠিত হয়েছে।আকতার গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি কে এম আকতারুজ্জামান এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান র্যাফল ড্রয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা, ঢাকা-কলম্বো-ঢাকা, ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা, ঢাকা-থিম্পু-ঢাকা ও ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা পথের কাপল বিমান টিকিট বিতরণ করেন।অনুষ্ঠানে আকতার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।