আকাশে উড়লে খরচ বাড়বে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উড়োজাহাজে চড়ে বিদেশ গেলে এখন থেকে আপনাকে বাড়তি কর দিতে হবে। সার্কভুক্ত দেশগুলো বাদে এশিয়ার অন্য দেশে উড়োজাহাজের টিকিটের ওপর ১ হাজার টাকা জায়গায় ২ হাজার টাকা এবং ইউরোপ, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে গেলে দেড় হাজার টাকার জায়গায় ৩ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হবে। এ শুল্ক টিকিটের দামের ভেতরে অন্তর্ভুক্ত থাকবে। ফলে উড়োজাহাজের টিকিটের দাম বাড়বে। তবে দেশের ভেতরে যাত্রা ও সার্কের দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে এ কর অপরিবর্তিত থাকবে।