আকিজ পার্টিকেলকে বড় অঙ্কের ঋণ দিচ্ছে এইচএসবিসি

হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) দীর্ঘ মেয়াদে আকিজ পার্টিেকল বোর্ড মিলস লিমিটেডকে ৪ কোটি ৩০ লাখ ডলার ঋণ দিচ্ছে।
এই অর্থ আকিজ পার্টিেকল বোর্ড মিলস যন্ত্রপাতি আমদানি এবং পার্টিকল ও মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড উৎপাদনসহ সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের কাজে ব্যবহার করবে।
এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন এবং এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রান্সওয়া দ্য ম্যারিকো, এইচএসবিসি এশিয়া-প্যাসিফিকের রপ্তানি অর্থায়ন বিভাগের প্রধান আর্নাড ক্যাসার্ডসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেখ বশির উদ্দিন অনুষ্ঠানে বলেন, এই প্রকল্পের মাধ্যমে বিশ্বের সর্বাধুনিক পার্টিেকল বোর্ড তৈরি করা হবে; যা স্থানীয় ফার্নিচার রপ্তানিকারকদের ব্যবসা উন্নত করার সুযোগ দেবে।
ফ্রান্সওয়া দ্য ম্যারিকো বলেন, ‘আকিজের সম্প্রসারণ পরিকল্পনায় থাকতে পেরে আমরা গর্বিত।’ বিজ্ঞপ্তি।