আকিজ ফুডের বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসায়ী প্রতিষ্ঠান আকিজ গ্রুপের অঙ্গসংগঠন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। ধামরাইয়ের কৃষ্ণপুরায় প্রতিষ্ঠানটির ফুড পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সারা দেশ থেকে আসা পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিদের জন্য আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের স্ত্রী মনোয়ার বেগম, প্রতিষ্ঠানের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, প্রতিষ্ঠানের পরিচালক সেখ জামিল উদ্দিন, সেখ জসীম উদ্দিন, সেখ শামীম উদ্দিন প্রমুখ।প্রসঙ্গত, ২০০৬ সালে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির পণ্যের মধ্যে রয়েছে: মোজো, ক্লেমন, ফ্রুটিকা, স্পা, ফার্মফ্রেশ, ও’পটেটো প্রভৃতি। বিজ্ঞপ্তি।