যখন বড় বড় স্থাপনাকে সবাই সবুজ পৃথিবীর পথে বাধা হিসেবে দেখছে, তখন এ নিয়ে নতুন করে ভাবছেন অনেক স্থপতি ও নির্মাণ প্রকৌশলী। এরই ধারাবাহিকতায় ২৫ নভেম্বর রাজধানীর আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ‘রি-থিঙ্কিং আর্কিটেকচারাল এডুকেশন অ্যান্ড প্র্যাকটিস ইন দ্য টোয়েন্টি ওয়ান সেঞ্চুরি’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। আহসানউল্লাহ ইউনিভার্সিটির উদ্যোগে অনুষ্ঠিত এ সেমিনারে পৃষ্ঠপোষকতা করে আকিজ সিরামিকস লিমিটেড। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা (উত্তর) সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। আকিজ সিরামিকসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আলতাফ হোসেন ও উপমহাব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. আবু হাসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের প্রেসিডেন্ট স্থপতি আবু সাঈদ এম আহমেদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির এবং ঢাকা আহসানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসানউল্লাহ ইউনিভার্সিটির উপাচার্য এ এম এম সফিউল্লাহ। বিজ্ঞপ্তি।