আকিজ সিরামিকসের Aura ব্র্যান্ডের প্রথম ভার্চুয়াল লঞ্চিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকিজ সিরামিকস এলিগেন্ট টাইলসের নতুন ব্র্যান্ড Aura এর প্রথম ভার্চুয়াল লঞ্চিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত আকিজ হাউজ থেকে এটি অনলাইনে পরিচালিত হয় ।
আকিজ সিরামিকস এই প্রথম ভার্চুয়াল ব্র্যান্ড লঞ্চিং ব্র্যান্ডিং করেছে।
ইভেন্টে উপস্থিত ছিলেন আকিজ সিরামিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সেখ বশির উদ্দিন, এবং ডিরেক্টর, সেলস অ্যান্ড মার্কেটিং, মোহাম্মদ খোরশেদ আলম। করোনার সংক্রমণের সময় সুরক্ষার জন্য বিজনেস অ্যাসোসিয়েট এবং আকিজ সিরামিকস লিমিটেড সেলস ও মার্কেটিং টিম এই লঞ্চ ইভেন্টে অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করে। Aura -এর অসংখ্য ডিজাইন ও সাইজের ভ্যারিয়েশন গ্রাহকের কাছে আকর্ষণীয় হবে বলে লঞ্চ ইভেন্টে অংশগ্রহণকারী বিজনেস অ্যাসোসিয়েটরা আশা করেন।