আকুয়ার ডিলার সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার একটি হোটেলে সম্প্রতি আকুয়ার প্রথম ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আকুয়ার ব্যবস্থাপনা পরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তারা এবং ডিলাররা উপস্থিত ছিলেন। সম্মেলনে আকুয়ার সব পণ্যের বৈশিষ্ট্য ও সুবিধাদি ডিলারদের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি ডিলারদের পরামর্শ নেওয়া হয়। সম্মেলনে কোম্পানির ২০০৯ সালের সেরা ডিলারদের পুরস্কৃত করা হয়।আকুয়ার পণ্যসামগ্রীর মধ্যে রয়েছে পিভিসি পাইপ, ফিটিংস, ওয়াটার ট্যাংক, টিউবওয়েল, প্লাস্টিকের সেপটিক ট্যাংক। বিজ্ঞপ্তি।