আখচাষিদের পুর্জি দিতে দুর্নীতি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস (এনবিএসএম) কর্তৃপক্ষের সঙ্গে শুক্রবার স্থানীয় আখচাষিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।পাইকপাড়া মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক হারেছ আলী। এতে সভাপতিত্ব করেন আখচাষি ও সাবেক চেয়ারম্যান আজিজুল আলম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনবিএসএমের মহাব্যবস্থাপক (কৃষি) অলিক সোম, উপমহাব্যবস্থাপক এ কে এম সামিউল হাসান ভূঁইয়া, ব্যবস্থাপক মাজহারুল ইসলাম এবং আখচাষি সোলায়মান হোসেন ও চান মিঞা।হারেছ আলী বলেন, আখচাষিদের সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে। তিনি কৃষি উন্নয়ন সহকারীদের (সিডিএ) উদ্দেশে বলেন, আখচাষিদের পুর্জি দিতে কোনো দুর্নীতি হলে এবং পুনরায় জরিপের ক্ষেত্রে কারও বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।