আখতার হামিদ খান এনসিসি ব্যাংকের নতুন ডিএমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনসিসি ব্যাংক লিমিটেডের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি আখতার হামিদ খান যোগ দিয়েছেন। এর আগে তিনি এবি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন।আখতার হামিদ খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৭ সালে তিনি প্রবেশনারি অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি এবি ব্যাংকে যোগ দেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি দেশে-বিদেশে বহু সেমিনার ও প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। বিজ্ঞপ্তি।