প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আগরতলায় স্থানীয় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, আজ বুধবার সকাল থেকে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে। বন্দরের ব্যবসায়ী সূত্র জানায়, গতকাল ভারতের আগরতলায় স্থানীয় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ওই দেশের ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। তাই গতকাল সকাল থেকে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ফলে স্থলবন্দরে পণ্যবাহী অনেকগুলো ট্রাক আটকা পড়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি