আখাউড়ায় দুই সমিতির উপদেষ্টা কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ব্যবসায় পরিচালনায় সিঅ্যান্ডএফ ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন নামে দুটি কমিটির মেয়াদ বেশ আগে শেষ হয়ে যায়। গত বৃহস্পতিবার ওই দুই কমিটি ভেঙে দিয়ে সেগুলো পরিচালনায় উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
উপদেষ্টা কমিটিগুলো পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন কিংবা সমঝোতার মাধ্যমে নতুন কমিটি গঠন করবে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি ব্যবসায়ী ও উপদেষ্টা কমিটির সদস্য মো. ইদন মিয়া বলেন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কমিটি গঠিত হয় ২০১১ সালের নভেম্বরে। আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত হয় ২০১২ সালের মার্চে। দুই বছর মেয়াদি দুটি কমিটির মেয়াদই শেষ হয়ে গেছে।
ব্যবসায়ীরা জানান, কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে এ নিয়ে অসন্তোষ ছিল।
উপদেষ্টা কমিটির প্রধান আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী আব্বাস উদ্দীন ভূইয়া বলেন, ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে সমঝোতা কিংবা নির্বাচনের মাধ্যমে তিন মাসের মধ্যে দুটি সংগঠনেরই নতুন কমিটি গঠন করা হবে।