আখাউড়া স্থলবন্দর আজ থেকে চার দিন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদ উপলক্ষে আজ মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত টানা চার দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন পৃথক চিঠিতে এ তথ্য জানিয়েছে।স্থলবন্দরের শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, ব্যবসায়ীদের দুটি সংগঠন এই বিষয়ে শুল্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে এই স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।