আখাউড়া স্থলবন্দর চার দিন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বিধানসভা নির্বাচনের কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে মঙ্গলবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে, যা আগামীকাল শুক্রবার পর্যন্ত চলবে।তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। রাজ্যটিতে আজ বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আখাউড়া স্থলবন্দরের শুল্ক বিভাগের সহকারী কমিশনার মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক রাজীব উদ্দীন ভূইয়া প্রথম আলোকে বলেন, ত্রিপুরার ব্যবসায়ীরা আগেভাগে মৌখিকভাবে টানা চার দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছেন।