আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ থেকে আবার মাছ রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ মঙ্গলবার থেকে আবারও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে মাছ রপ্তানি শুরু হচ্ছে।আখউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে আখাউড়া ও পার্শবর্তী এলাকার বিভিন্ন মাছের আড়তে রপ্তানি শুরু হচ্ছে এমন খবর পৌঁছে গেছে। বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ ছাড়া অন্য সব মাছ রপ্তানির ওপর থেকে রোববার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় প্রায় দুই মাস পর ভারতে মাছ রপ্তানি আবারও শুরু হচ্ছে।