প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক দিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।ত্রিপুরার আগরতলা স্থলবন্দরের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গত সোমবার ধর্মঘট ডাকায় আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্যের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। গতকাল তাঁরা ধর্মঘট তুলে নেন। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক আব্বাস উদ্দিন ভূঁইয়া জানান, গতকাল সকালে মাছ রপ্তানির মাধ্যমে কার্যক্রম শুরু হয়। স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা ফরহাদ হোসেনও একই তথ্য জানান।