আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুই দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরের শ্রমিকেরা সেখানে ট্রাফিক অব্যবস্থাপনা দূর করার দাবিতে গত শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়। এতে বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর দিয়ে শনি ও রোববার দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল।আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘রোববার বিকেলে ত্রিপুরার শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় আজ (সোমবার) সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবারও শুরু হয়েছে।’আখাউড়া স্থলবন্দর শুল্ক কর্মকর্তা আবুল বাশার চৌধুরী প্রথম আলোকে বলেন, বেলা ১১টা পর্যন্ত প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ইলিশ ও ছোট মাছ ত্রিপুরায় রপ্তানি হয়েছে। বিকেল চারটা পর্যন্ত বন্দরের কার্যক্রম চলে।