আখাউড়া স্থলবন্দর দিয়ে পাথর রপ্তানি সাময়িকভাবে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপুরার আগরতলা স্থলবন্দরে পাথর রাখার স্থান মেরামতের কারণে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে পাথর ও ইট রপ্তানি গত সোমবার থেকে বন্ধ রয়েছে।এই স্থলবন্দর দিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে পাথর ও ইট রপ্তানি আগামী রোববার পর্যন্ত বন্ধ থাকবে।আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও শুল্ক বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। তবে ছোট মাছ, সিমেন্ট, চিটাগুড়, প্লাস্টিকসামগ্রীসহ অন্যান্য পণ্য রপ্তানি স্বাভাবিক আছে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, আগরতলা স্থলবন্দরের ডাম্পিং স্পট (খোলা জায়গায় পণ্য রাখার স্থান) মেরামতের কারণে আগামী রোববার পর্যন্ত পাথর ও ইট রপ্তানি বন্ধ থাকবে।আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবুল বাশার চৌধুরী প্রথম আলোকে বলেন, শুধু পাথর রপ্তানির সুবাদে আখাউড়া স্থলবন্দরে প্রতিদিন ২৫ থেকে ৩০ লাখ টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়ে থাকে।