আখাউড়া স্থলবন্দর সচল হলেও পণ্য রপ্তানি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর শনিবার সকাল থেকে সচল হলেও গত দুই দিনে পণ্য রপ্তানি কমে স্বাভাবিক সময়ের প্রায় অর্ধেকে নেমে গেছে।ব্যবসায়ীরা জানান, আগে বাংলাদেশ থেকে দৈনিক ৭০-৭৫ ট্রাক পণ্য রপ্তানি হলেও এখন তা ৩০-৩৫টিতে নেমে গেছে। কারণ, ত্রিপুরার আগরতলা স্থলবন্দরের ডাম্পিং স্পটে ট্রাক থেকে বাংলাদেশি পণ্য (পণ্য খাসালের স্থান) রাখা যেত। কিন্তু আগরতলা শুল্ক বিভাগ শনিবার থেকে আর তা করতে দিচ্ছে না। এখন বাংলাদেশি ট্রাক থেকে সরাসরি ভারতীয় ট্রাকে পণ্য খালাস করতে হয়।ত্রিপুরার আগরতলার ব্যবসায়ীরা সে দেশের শুল্ক বিভাগের এক সিদ্ধান্তের প্রতিবাদে ১৭ ডিসেম্বর থেকে আমদানি-রপ্তানি বন্ধ রাখেন। আকস্মিক এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর ইয়ার্ডে রপ্তানি পণ্য বোঝাই প্রায় ২০০ ট্রাক আটকা পড়ে।আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন প্রথম আলোকে জানান, আগরতলা স্থলবন্দরের ডাম্পিং স্পটের সংস্কারকাজ চলতে থাকায় আগামী প্রায় দুই মাস বাংলাদেশি ট্রাক থেকে ভারতীয় ট্রাকে সরাসরি পণ্য খালাস করতে হবে।