আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ সোমবার সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। কারণ দোলপূর্ণিমা ও হোলি উৎসবের কারণে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো. আব্বাস উদ্দিন ভূঁইয়া জানান, ভারতীয় ব্যবসায়ীরা গতকাল রোববার ফোন করে জানিয়েছেন, সোমবার (আজ) তাঁরা এই স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আনা-নেওয়া করবেন না। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ।