আখাউড়া স্থলবন্দরের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখাউড়া স্থলবন্দরের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে। বন্দর এলাকায় অচিরেই ব্যাংকের একটি শাখা খোলা হবে। যেখানে বৈদেশিক বাণিজ্যের সুবিধা থাকবে।নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান গত বুধবার বিকেলে আখাউড়া স্থলবন্দরে শ্রমিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। সভায় স্থানীয় সাংসদ মো. শাহ আলম, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এ কে এম ইয়াহিয়া চৌধুরী, আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সভাপতি মোবারক হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বপন সরকার বক্তব্য দেন। সভায় ট্রাকশ্রমিকদের পক্ষে বলা হয়, এই বন্দরে প্রায় ১০০টি ট্রাক রাখার ব্যবস্থা আছে, যে কারণে এর বাইরে রাস্তায় আরও অন্তত ১২০টির মতো ট্রাক রাখতে হয়। এতে ট্রাকচালকেরা রাতে নিরাপত্তাহীনতায় থাকেন।