আখাউড়া হয়ে দ্বিতীয় দিনে গেল ৩৭৮ টন চাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পাঁচ হাজার মেট্রিক টন চাল পরিবহনের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার ২১টি ট্রাকে মোট ৩৭৮ টন চাল ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গেছে। এর আগে গত সোমবার প্রথম দিনে ৭২ টন চাল ত্রিপুরার আগরতলায় পাঠানো হয়।
আশুগঞ্জ নৌবন্দর সূত্রে জানা গেছে, নোঙর করা জাহাজ এমভি দত্তপাড়া-১ থেকে চাল খালাস করে গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে ১৩টি ট্রাকে ২৩৪ টন চাল পাঠানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে আরও আটটি ট্রাকে ১৪৪ টন চাল ভারতের ত্রিপুরায় পাঠানো হয়। প্রতি ট্রাকে ১৮ টন চাল তোলা হয়। এই চাল ভারতের ত্রিপুরা রাজ্যের নন্দপুরে ত্রিপুরা রাজ্য সরকারের খাদ্যগুদামে রাখা হবে।
পাঁচ হাজার টন চাল পরিবহন করতে দুই সপ্তাহের বেশি সময় লাগতে পারে।