আখাউড়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৬৯তম শাখার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে সম্প্রতি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ৬৯তম শাখার উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান এই শাখার উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া পৌরসভার মেয়র মো. নূরুল হক ভূঁইয়া। এতে বক্তব্য দেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান মালেক মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক, আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা নাগরিক অধিকার ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক এস এম শাহজাদা খাদেম, শাখাটির ব্যবস্থাপক এ টি এম জামান প্রমুখ।এ টি এম জামান প্রথম আলোকে বলেন, উদ্বোধনের দিন থেকেই এই শাখায় অনলাইন ব্যাংকিং-সুবিধা চালু রয়েছে।এ ছাড়া এই শাখায় এসএমই ও কৃষি ঋণের সুবিধা রয়েছে বলে এর কর্মকর্তারা জানান।