আখাউড়ায় এনসিসি ব্যাংকের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এনসিসি ব্যাংক লিমিটেডের ৮২তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন থেকেই শাখাটিতে অনলাইনসুবিধা রয়েছে।ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনউদ্দিন মোনেম এবং খায়রুল আলম চাকলাদার। এতে শুভেচ্ছা বক্তব্য দেন আখাউড়া পৌরসভার মেয়র এন এম হাসান খান ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মোজাম্মেল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক টি এম ফারুক চৌধুরী।নূরুন নেওয়াজ সেলিম আখাউড়া উপজেলায় প্রতিবছর স্থানীয় ১০ জন মেধাবী শিক্ষার্থীকে এনসিসি ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তি প্রদানের ঘোষণা দেন।মোহাম্মদ নূরুল আমিন ব্যাংকের বিভিন্ন আকর্ষণীয় স্কিম ও রেমিট্যান্স সেবা সহজলভ্য করার কথা তুলে ধরেন। তিনি বলেন, আখাউড়া দেশের অন্যতম স্থলবন্দর এবং অত্যন্ত পুরোনো ব্যবসাকেন্দ্র। এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য উদ্যোগ আরও এগিয়ে নিতে এনসিসি ব্যাংক শাখা খুলেছে। বিজ্ঞপ্তি।