আখাউড়ায় পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে পূবালী ব্যাংক লিমিটেডের ৩৯২তম শাখার উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন ব্যাংকের কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক দিলীপ কুমার রায় ও এজিএম রমিজ আহমেদ, স্থানীয় পৌর মেয়র নুরুল হক ভূঁইয়া, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি ইউসুফ সারোয়ার, আওয়ামী লীগের নেতা দেওয়ান খান খাদেম এবং সড়ক বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জমশেদ আহমেদসহ জাহাঙ্গীর আলম, মোস্তাক আহমেদ সরকার, আতাউর রহমান চৌধুরী।