আখের দাম বাড়াতে ফরিদপুরে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর আখচাষি কল্যাণ সংস্থা আখের দাম ৮৩ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকায় নির্ধারণের দাবি জানিয়েছে। মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের গেটে গতকাল এক সংবাদ সম্মেলনে ফরিদপুর আখচাষি কল্যাণ সংস্থা এ দাবি জানায়। এদিন সংগঠনটি চিনিকলের ফটকে বিক্ষোভ-সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি আকরাম হোসেন মিয়া। সমাবেশে সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান ও সাধারণ সম্পাদক জহুরুল হক বক্তব্য দেন।এ ছাড়া শিল্পমন্ত্রীর কাছে পাঠানোর জন্য চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমলকান্তি সরকারের কাছে একটি স্মারকলিপি দেয়। এমডি যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিটি দ্রুত পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেন।