আখের পাশাপাশি সুগারবিট চাষ হচ্ছে দেশে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও চিনিকলে সুগারবিট থেকে চিনি উৎপাদনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্পূরক ফসল হিসেবে সুগারবিটের চাষাবাদে কৃষকদেরও উদ্বুদ্ধ করা হচ্ছে।
ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটে (বিএসআরআই) গত শনিবার এক সেমিনারে এ তথ্য জানানো হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএসআরআইয়ের মহাপরিচালক কামাল হুমায়ুন কবীর। এতে সভাপতিত্ব করেন সুগারবিট পাইলট প্রকল্পের পরিচালক খলিলুর রহমান।