প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাড়াই মৌসুম শুরুর আগেই আখের দাম বাড়িয়ে মণপ্রতি ১৫০ টাকায় নির্ধারণের ঘোষণা না দিলে ঈশ্বরদীর পাবনা চিনিকলে আর আখ বিক্রি না করার ঘোষণা দিয়েছেন আখচাষিরা। গতকাল বুধবার এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। আখচাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান আলীর সভাপতিত্বে সমাবেশে পাবনা চিনিকলের এমডি আবুল কালাম আজাদসহ, রবিউল আলম মালিথা, জাকির হোসেন সরদার, আমজাদ হোসেন মালিথা, আবু কালাম সর্দার, আল ইমরান, খন্দকার আবদুর রশিদ, আবু সাঈদ, আবদুল মালেক মালিথা, খলিলুর রহমান, আতিয়ার রহমান, আনসার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।