আগর-আতর শিল্পের উন্নয়নে বড়লেখায় মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগর-আতর শিল্পের উন্নয়নের লক্ষ্যে মৌলভীবাজার জেলার বড়লেখায় গত শনিবার এনসিসি ব্যাংক এক মতবিনিময় সভার আয়োজন করে।স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এনসিসি ব্যাংকের বড়লেখা শাখার ব্যবস্থাপক জুবায়ের আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সুকমল সিংহ চৌধুরী, এনসিসি ব্যাংকের ডিএমডি এ কে এম সিদ্দিক, বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক, আগর-আতর ব্যবসায়ী আবদুর রহমান, আবদুল কুদ্দুস, মো. সাইফুদ্দিন, কবির আহমদ চৌধুরী ও সৈয়দ শামছির হোসাইন।