প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃণমূল পর্যায়ে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক অবদানের কথা বিবেচনা করে আগরকে ‘ক্ষুদ্র শিল্প’ ঘোষণা করা হয়েছে। ফলে এই শিল্পে কর্মরত ৩০ হাজার শ্রমিক ও সাড়ে তিন শ কারখানা মালিক সরকারের দেওয়া বিভিন্ন সুবিধা পাবেন। জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটির (ইসিএনসিআইডি) সভায় এ ঘোষণা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের (এনসিআইডি) সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বিজ্ঞপ্তি