আগস্ট মাসে চীনের আমদানি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের আগস্ট মাসে চীনের আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি প্রত্যাশিত হারের চেয়ে অনেক বেশি।এর আগে ধারণা করা হয়েছিল, আমদানি বৃদ্ধির হার দাঁড়াবে ২৬ দশমিক ১০ শতাংশ।আমদানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় আগস্ট মাসে চীনের বাণিজ্য উদ্বৃত্ত কমে হয়েছে দুই হাজার কোটি ডলার।এই সময়কালে চীনের রপ্তানি বৃদ্ধি পেয়েছে ৩৪ দশমিক ৪০ শতাংশ হারে। অর্থাৎ রপ্তানির তুলনায় আমদানি বৃদ্ধির হার কিছুটা বেশি হয়েছে।এদিকে পিপলস ব্যাংক অব চায়না গত শুক্রবার ডলারের বিপরীতে ইউয়ানের দর পুনর্নির্ধারণ করে প্রতি এক ডলারের বিপরীতে ছয় দশমিক ৭৬৮ ইউয়ান নির্ধারণ করা হয়েছে। এর ফলে দশমিক ৯০ শতাংশ হারে ইউয়ান শক্তিশালী হয়েছে। সূত্র: বিবিসি।