আগস্টে প্রবাসী-আয় কমে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হঠাৎ করে গত মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে কম পরিমাণ বৈদেশিক আয় (রেমিটেন্স) পাঠিয়েছেন। এ সময় ১০০ কোটি ৮২ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আসে।
আগস্ট মাসে দেশে আসা রেমিটেন্সের পরিমাণ গত ২১ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১১ সালের নভেম্বর মাসে এর চেয়ে কম ৯০ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ডলারের রেমিটেন্স দেশে এসেছিল।
আগস্ট মাসের রেমিটেন্স মিলে চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম দুই মাসে মোট প্রবাসী-আয় এসেছে ২২৪ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলারের।
আগের গোটা বছর অর্থাৎ ২০১২-১৩ অর্থবছরে এক হাজার ৪৪৬ কোটি ১১ লাখ ৪০ হাজার ডলারের প্রবাসী-আয় দেশে এসেছিল। ২০১১-১২ অর্থবছরে প্রবাসী-আয় আসে এক হাজার ২৮৪ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ডলার।