আগস্টে বগুড়ায় কৃষি প্রযুক্তির আন্তর্জাতিক প্রদর্শনী হবে
নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিক চাষাবাদ, আবাদ ভূমির যথার্থ ব্যবহার ও কৃষিপণ্যের সুষ্ঠু বাজারজাতকরণে সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়ে আগামী ৫ আগস্ট বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি মাঠে শুরু হতে যাচ্ছে কৃষি ও কৃষিজাত যন্ত্রাংশ প্রযুক্তির দ্বিতীয় আন্তর্জাতিক প্রদর্শনী ‘এগ্রিটেক বগুড়া ২০১০’ ও এগ্রিএনার্জিএক্সপো ২০১০।চার দিনব্যাপী এই প্রদর্শনীতে বায়োগ্যাস প্রকল্প, সৌর ও ডিজেলচালিত সেচপাম্প ও হোম সিস্টেম চালকলের যন্ত্র দুগ্ধ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি, মৎস্য ও পশুস্বাস্থ্য ওষুধ, পরিবেশবান্ধব জৈব সার এবং কৃষিপণ্য পরিবহন ও সংরক্ষণের আধুনিক প্রযুক্তি নিয়ে সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, কোরিয়া, জাপান, ভারত, চীন ও বাংলাদেশের প্রায় ৫০টি প্রতিষ্ঠান এবারের প্রদর্শনীতে অংশ নেবে।এক্সপোনেট এক্সিবিশন লিমিটেডের আয়োজনে এবং বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়ার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীর পাশাপাশি বিশ্বের খ্যাতনামা প্রযুক্তিবিদদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে চার দিনের আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালা। এ সেমিনারগুলোতে মূলত কৃষকদের পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষাবাদে অভ্যাস গঠনের বিভিন্ন দিক তুলে ধরা হবে। সেমিনারে অংশ নেওয়ার জন্য ০১৭১৩১৭৬৪২২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।