আগস্টে বেইজিংয়ে হচ্ছে চীন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম চীন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম। সম্মেলনটি যৌথভাবে পৃষ্ঠপোষকতা করছে সিটি ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ। আগামী ২১ আগস্ট বেইজিংয়ের ওয়েস্টিন ফিন্যান্সিয়াল স্ট্রিটে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিশ্বখ্যাত ফিন্যান্সিয়াল ম্যাগাজিন ইউরোমানির প্রতিষ্ঠান ইউরোমানি ইনস্টিটিউশনাল ইনভেস্টর গ্রুপ এ সম্মেলনের আয়োজন করেছে। আজ সোমবার সকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের চীনা দূতাবাসের অর্থনৈতিক ও ব্যবসায়িক কাউন্সিলর লি গুয়ানজুন এবং চায়নিজ চেম্বার অব কমার্স বাংলাদেশের প্রেসিডেন্ট লিন ওইকিয়াং।

আগস্টে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।