আগস্টের প্রথম ১০ দিনে ৪০ কোটি ডলারের প্রবাসী-আয় এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা দেশে অর্থ পাঠানো বাড়িয়েছেন।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, ১ থেকে ১০ আগস্ট ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশে ৪০ কোটি ২৩ লাখ ডলারের সমপরিমাণ প্রবাসী-আয় এসেছে।এর মধ্যে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ৫৮ লাখ ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ কোটি ৭০ লাখ ডলার।এর আগে জুলাই মাসে মোট ১১৯ কোটি ৩৭ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। এর মধ্যে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছিল ৩৩ কোটি ১৮ লাখ ডলার। আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছিল প্রায় ৮৩ কোটি ডলার। বাকি অর্থ বিদেশি ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে।