আগামী অর্থবছরে মূল বাজেটের আকার কমতে পারে: অর্থমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী অর্থবছরে রাজস্বঘাটতি মেটাতে মূল বাজেটের আকার কমতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ১১ হাজার কোটি টাকা রাজস্বঘাটতি মেটাতে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে রাজস্ব বাজেট কমানো হবে।
এ প্রক্রিয়া শুরু করা হয়েছে জানিয়ে আবুল মাল আবদুল মুহিত আরও বলেন, রাজস্বঘাটতি মেটাতে এরই মধ্যে ছয় হাজার কোটি টাকা বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিবি) কর্তন করা হয়েছে।
কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনকালে অর্থমন্ত্রীর সঙ্গে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ উপস্থিত ছিলেন।