আগামী দুই বছর প্রবৃদ্ধির ধারাবাহিকতা পিছিয়ে পড়বে: বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত চার বছরে গড়ে ৬.৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রবৃদ্ধির এই ধারাবাহিকতা গত বছরের রাজনৈতিক অস্থিরতার কারণে আগামী দুই বছর পিছিয়ে পড়বে। বিশ্বব্যাংকের  সর্বশেষ প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়।

‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ শিরোনামে এই প্রতিবেদন গতকাল মঙ্গলবার ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশ করা হয়। খবর বাসসের।

প্রতিবেদনে ২০১৫ সালের জন্য ৫.৯ শতাংশ এবং ২০১৬ সালের জন্য ৬.২ শতাংশ প্রবৃদ্ধির আভাস দেওয়া হয়েছে। এই জুনে সমাপ্ত চলতি অর্থবছরের জন্য জিডিপি উল্লেখ করা হয়েছে ৫.৪ শতাংশ।

শীর্ষস্থানীয় অর্থনীতিবিদেরা মনে করেন, ৭.৩ শতাংশ জিডিপি অসম্ভব বিষয় নয়। তবে বিনিয়োগের মন্থর ধারা ও রাজনৈতিক উদ্বেগের কারণে এটি অত্যন্ত চ্যালেঞ্জিং।

বিশ্বব্যাংক উচ্চমাত্রার অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে পিছিয়ে পড়ার কারণ হিসেবে বিগত রাজনৈতিক অস্থিরতা ও রেমিট্যান্স প্রবাহের কমতির কথা উল্লেখ করেছে।