আগামী ফেব্রুয়ারিতে ব্রেক্সিটের প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিটের সিদ্ধান্ত কার্যকরের প্রক্রিয়া আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী টেরেসা মে। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের সঙ্গে এক বৈঠকে এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। টেরেসা মেকে উদ্ধৃত করে ডোনাল্ড টাস্ক গতকাল শনিবার বিবিসিকে বলেন, ব্রেক্সিট প্রক্রিয়া আগামী ফেব্রুয়ারি থেকে শুরু করার শুরুর কথা জানিয়েছেন তিনি। তবে টেরেসা মের কার্যালয় ব্রেক্সিটের প্রক্রিয়া এ বছর শুরু হচ্ছে না জানালেও কবে থেকে তা শুরু হবে সে বিষয়ে কিছু জানায়নি। চলতি বছরের জুনে গণভোটে যুক্তরাজ্যের মানুষ ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেন। ইইউ থেকে বিচ্ছেদ হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে দুই বছর লেগে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
বিবিসি