আগামী বছর ব্যাংক বন্ধ থাকবে ১৩ দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছর বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব তফসিলি ব্যাংকের জন্য ২৩ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি ছুটির এ তালিকা প্রকাশ করেছে।
তবে এ তালিকার মধ্যে ১০ দিনই শুক্র ও শনিবার। ফলে আগামী বছর মূলত ১৩ দিন ব্যাংক বন্ধ থাকবে।
দেখা গেছে, সরকারি ছুটির এ তালিকার মধ্যে ছয় দিন শুক্রবার এবং চার দিন শনিবার। সাধারণত শুক্র ও শনিবার সব ব্যাংক বন্ধ থাকে। তবে বিশেষ বিবেচনায় ও বৈদেশিক লেনদেনের স্বার্থে শনিবার কিছু ব্যাংক শাখা খোলা থাকে।
এ ছাড়া চাঁদ দেখা সাপেক্ষে বরাবরের মতো তালিকায় ঈদুল ফিতর উপলক্ষে তিন দিন এবং ঈদুল আজহা উপলক্ষে তিন দিন ছুটি থাকার কথা জানানো হয়েছে। এ ছাড়া অন্যান্য উৎসবে বা বিশেষ দিনে এক দিন করে ছুটি থাকছে।