আগামী বছরেই শুল্কায়নে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় পদ্ধতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছরের জুনের মধ্যে আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়নে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হবে। এ জন্য ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’ নামে নতুন সফটওয়্যার সংযোজনের কাজ শুরু হয়েছে।চট্টগ্রাম কাস্টম হাউসে এক সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, পুরোনো পদ্ধতিতে কাজ করার দিন শেষ হয়ে গেছে। গ্রাহকদের কোনো ঝামেলা ছাড়াই দ্রুতগতিতে উত্তম সেবা দিতে এই ব্যবস্থা চালু হচ্ছে বলে তিনি জানান।সেমিনারে সভাপতিত্ব করেন কাস্টম হাউসের কমিশনার মারুফুল ইসলাম। গত মঙ্গলবার অনুষ্ঠিত এই সেমিনারে বক্তব্য দেন রাজস্ব বোর্ডের সদস্য (শুল্কনীতি) মো. নাসির উদ্দিন। এতে কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক কানন কুমার রায় এবং চট্টগ্রাম কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মতিউর রহমান দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।