আগামী ৪০ বছরে সাতটি দেশ হবে এশিয়ার চালিকাশক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৪০ বছর ধরে অর্থাৎ ২০৫০ সাল পর্যন্ত এশিয়ার উত্থান, অর্থনৈতিক অগ্রগতিসহ সার্বিক উত্থানে নেতৃত্ব দেবে সাতটি দেশ। এই সাতটি দেশ হলো: চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড। গতকাল বুধবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের চলমান বার্ষিক সম্মেলনে ‘এশিয়া: ২০৫০’ নামে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তাতে এসব কথা বলা হয়েছে। তবে এডিবির এই তালিকায় বাংলাদেশের নাম নেই।এডিবির প্রক্ষেপণ অনুসারে, এর ফলে ৩০০ কোটি মানুষ সচ্ছল হবে।এডিবি এশিয়ার বিভিন্ন দেশকে গত ২৫ বছরের অর্থনৈতিক কর্মকাণ্ড ও অগ্রগতির ভিত্তিতে তিনটি ভাগে ভাগ করেছে। প্রথম ভাগে রয়েছে সাতটি দেশ। এগুলো হলো: ব্রুনাই, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, ম্যাকাও, সিঙ্গাপুর ও তাইওয়ান। এই দেশগুলো ১৯৫০ সালের পর থেকে দ্রুতগতিতে এগিয়ে গেছে এবং এক প্রজন্মের মধ্যেই মধ্য আয়ের দেশের ফাঁদ থেকে বেড়িয়ে আসতে সক্ষম হয়েছে।দ্বিতীয় ভাগে রয়েছে চীন, ভারতসহ ১১টি দেশ। এরা ১৯৯০ থেকে দ্রুতহারে প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে। কিন্তু এখন মাধাপিছু আয় মধ্য আয়ের কাতারে আটকে রয়েছে। আর তৃতীয় ভাগে রয়েছে আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, জর্জিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মালয়েশিয়া ও ভিয়েতনাম। এগুলোর বাইরে ফিলিপাইন, মিয়ানমার, ইরান, উজেবিকস্তানসহ ৩১টি দেশ রয়েছে যেগুলো কিনা ধীর বা নিম্নহারে প্রবৃদ্ধি অর্জন করেছে। চার দিনব্যাাপী এডিবির সম্মেলনে এডিবির সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীসহ শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা অংশ নিচ্ছেন। অংশ নিচ্ছেন বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদেরা।বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও এই সম্মেলনে যোগ দিয়েছেন। গতকাল তিনি একটি কার্য-অধিবেশনে বক্তব্যও দেন। ওই অধিবেশনের উন্নয়নের ক্ষেত্রে সুশাসনের বিষয়টি নিয়ে আলোকপাত করা হয়।