আগামীকাল ঢাকায় বিজ্ঞাপন উৎ সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বিজ্ঞাপন উৎ সব অ্যাডফেস্ট-২০১১। গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।অ্যাডভার্টাইজিং ক্লাবের উদ্যোগে ২০০৩ সালে অনুষ্ঠিত এই উৎ সব দীর্ঘ সাত বছর পর আবার আয়োজিত হচ্ছে। দিনব্যাপী এই আয়োজনে থাকবে সেমিনার, প্রদর্শনী, তরুণ ক্রিয়েটিভদের প্রতিযোগিতা ও অ্যাড অ্যাওয়ার্ড প্রদান। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অ্যাডফেস্টের আহ্বায়ক কমিটির সম্পাদক সানাউল আরেফিন। বক্তব্য দেন অ্যাডফেস্টের যুগ্ম আহ্বায়ক আপন আহসানসহ আরও অনেকে। এতে জানানো হয়, ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশি এজেন্সিগুলোর যেসব সৃজনশীল কাজ হয়েছে, সেগুলো থেকে ১৭টি পণ্য ও সেবা ক্যাটাগরি এবং পাঁচটি ভিন্ন ভিন্ন মিডিয়া ক্যাটাগরিতে পুরস্কারের জন্য বিবেচিত হবে। বিজ্ঞাপন শিল্পে যেসব ব্যক্তিত্ব অবদান রেখেছেন তাঁদের এবারের অ্যাডফেস্টে বিশেষ সম্মাননা জানানো হবে।অ্যাডফেস্ট আয়োজনের দায়িত্বে আছে পার্পেল ইভেন্টস। অ্যাডফেস্ট-২০১১-এর বিস্তারিত জানা যাবে www.adfestdhaka.com ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি।