আগের চেয়ে মোবাইল ও ইন্টারনেট গ্রাহক বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের ডিসেম্বরে দেশে মোবাইলের গ্রাহকের সংখ্যা আগের মাস থেকে ৬ লাখ বেড়ে ১৩ কোটি ৩৭ লাখ হয়েছে। একই সময়ে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২ লাখ বেড়ে ৫ কোটি ৪১ লাখ হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

তবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারি এ পরিসংখ্যানের পার্থক্য রয়েছে। সম্প্রতি বিশ্বব্যাংক এক পরিসংখ্যানে জানায়, দেশে প্রকৃত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ২০ লাখ, যা বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র সাড়ে ৭ শতাংশ। যদিও সে সময় বিশ্বব্যাংকের এ পরিসংখ্যানকে প্রত্যাখ্যান করে সরকার বলেছিল, ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে বিটিআরসির হিসাবে কোনো ভুল নেই।

দেশে চালু থাকা মোট সক্রিয় সিমের হিসেবে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা নির্ধারণ করা হয়। আর সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী নির্ধারণে বিটিআরসির নিয়ম হলো—৯০ দিন বা তিন মাসের মধ্যে একজন ব্যক্তি একবার ব্যবহার করলেই তিনি ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে চিহ্নিত হবেন।

বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালের ডিসেম্বর শেষে দেশে মোবাইল ব্যবহারকারী বা সক্রিয় সিম সংখ্যা ছিল ১২ কোটি ৩ লাখ। সেই হিসেবে এক বছরে দেশে মোবাইল সিমের সংখ্যা বেড়েছে ১ কোটি ৩৪ লাখ। একইভাবে ২০১৪ সালের ডিসেম্বরে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪ কোটি ৩৬ লাখ। অর্থাৎ গত এক বছরে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ৯৫ লাখ।

মোবাইল কোম্পানিনভেম্বরে গ্রাহক সংখ্যাডিসেম্বরে গ্রাহক সংখ্যাবৃদ্ধি/হ্রাস
গ্রামীণফোন৫ কোটি ৬৪ লাখ৫ কোটি ৬৬ লাখ২ লাখ বেড়েছে
বাংলালিংক৩ কোটি ২৯ লাখ৩ কোটি ২৮ লাখ১ লাখ কমেছে
রবি আজিয়াটা২ কোটি ৮২ লাখ ৯৬ হাজার২ কোটি ৮৩ লাখ ১৭ হাজার২১ হাজার বেড়েছে
এয়ারটেল১ কোটি ৩ লাখ১ কোটি ৭ লাখ ৪ লাখ বেড়েছে
সিটিসেল১০ লাখ ৩৪ হাজার১০ লাখ ৭ হাজার২৭ লাখ কমেছে
টেলিটক৪০ লাখ৪১ লাখ১ লাখ বেড়েছে

গত নভেম্বর-ডিসেম্বরে মাসিভিত্তিক গ্রাহক পরিসংখ্যান
মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নভেম্বরের তুলনায় ডিসেম্বরে ১৫ হাজার কমে ৫ কোটি ১৪ লাখ ৫৩ হাজার হয়েছে। তবে এ সময় আইএসপি ও পিএসটিএন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২৩ লাখ থেকে ২ লাখ বেড়ে ২৫ লাখ হয়েছে।